লিরিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লিরিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭

আমাদের সময়ের রূপকথা (২)

আমার ছিল তিনটাকা বলপেন
রাফকাগজে লাগামবিহীন ঘোর
চোখের ভিতর অনন্ত ফুটপাতে
আছড়ে পড়ত এক-সাগরের ঢেউ
আমার ছিল স্বপ্ন এবং স্বপ্ন দেখার কেউ!

আমার ছিল দুই-চাকা সাইকেল
পঙ্খীরাজের কঠিন প্রতিযোগী
চোখের ভিতর অনন্ত ফুটপাতে
বাতাস কেটে শূন্যে ভাসতে চেয়ে
আমায় নিয়ে স্বপ্ন দেখা ভিনদেশী এক মেয়ে-

সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭

শোক-প্রস্তাব

হয় যদি হোক - একটু অসুখ হোক
উৎপাতহীন বিষণ্ণতায় কাতরাচ্ছে চোখ
তুচ্ছ কথার দোহাই তুলে হোক তবে সংঘাত
এবার নাহয় ইচ্ছে করেই পালন করব শোক!

হয় যদি হোক - একটু ঝগড়া হোক
চারটে কথা বানিয়ে বলুক অকর্মণ্য লোক
একটুখানি সন্দেহ থাকএকটু অজুহাত
অনেকখানি কষ্ট পেয়ে করব কঠিন শোক!

রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭

পাপ

আটকে থাকা কালো জানালার কাঁচ
তোমার গালে একমুঠো রোদ্দুর
গাড়ির গতির সঙ্গে হাওয়ার জেদ
দুচোখ তোমার অথৈ সমুদ্দুর
কানটা পাতোগানটা তোমার হারাচ্ছে তার সুর!

ভিন্ন আলোয় ভাসছে চেনা পথ
বুকের ভেতর বাড়ছে নিম্নচাপ
ছিন্ন করো এবার ভুল-শপথ
ভুলতে শেখো মিথ্যে অভিশাপ
বুঝতে শেখোআমায় নিয়ে স্বপ্ন দেখা' পাপ!

শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭

মেঘলা শহর

মেঘলা শহরতোমার সবুজ গানে
বিভোর আমি লুকোচ্ছি সব ক্ষত,
পিঁপড়েগুলো শর্করা সন্ধানে
যেমন করে সমস্তদিন ছুটছে অবিরত...
মেঘলা শহরতোমায় আমি খুঁজছি নিজের মত।

মেঘলা শহরআমার সকল স্মৃতি
তোমায় নিয়ে ঘুম-চেতনায় গাঁথা
কিন্তু এখন এমন পরিস্থিতি
পথটা আমার আটকে রাখে ঘুমভাঙ্গা বিধাতা...
মেঘলা শহরআমায় তোমার গান শোনাবার কথা!

বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০১৪

আর না-বলা গল্পগুলো

৩.
মিথ্যে করে 'আর না-বলা গল্পগুলো'র জীবদ্দশায়
তোমায় ভুলে দিলাম আমি ইচ্ছেমতন আকাশ-পাড়ি;
আর যারা সব দু'চোখ বুজে নাকের ওপর চশমা বসায়,
ভাবছে তারা - 'হয়েই গেল একটা ভীষণ কেলেঙ্কারী' !

কিন্তু যারা অন্যরকম, উড়তে শিখেছিলো যারা,
তারাই বুঝে এখন কেন দেয়ালজুড়ে সাতাশটা রং;
সবটা বুঝে বলল ওরা তুচ্ছ করে সব ইশারা -
'আর না-বলা গল্পগুলো আমরা শুনতে চাই না বরং !'

সোমবার, ৩ জুন, ২০১৩

শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ...



চারটা দেয়াল - ইটের উপর ইট
মধ্যে কয়টা ক্লান্তিবিহীন প্রাণ;
একটা রাস্তা - বিষন্ন কংক্রিট
ওতেই তোদের নিস্তরঙ্গ গান

ই-মাইনর টলমলে নিষ্পাপ
ব্যস্ত পথে হারিয়ে ফেলা সুর;
শূন্য চেয়ার, শূন্য চায়ের কাপ -
হাতের মুঠো'র জীবনটা কদ্দূর?

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

অগাস্ট-শেষের গান

আমি ভয় পেয়ে পেয়ে ক্লান্ত, ওই গল্পেরা কি তা জানতো? 
আজ ট্রাফিক পুলিশ নিখোঁজ তবুও চৌরাস্তাটা শান্ত ! 
কেউ ঘুম বেঁচে দিল সস্তায়, কারও স্বপ্ন হয়েছে ছিনতাই 
চেনা সুখগুলো সব দ্রবীভূত বলে খারাপ যাচ্ছে দিন তাই 

ওরা হারিয়েছে যারা ক্যান্টিনে বসে হেসে সিগারেট টানতো 
আমি হারানোর ভয়ে ক্লান্ত - সেটা কবিতারা বুঝি জানতো? 

মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

স্বপ্ন তোমায় ধরবো বলে...

মনের জ্বরেতে জল পুড়ে যায়, কী ভীষণ উত্তাপে
থার্মোমিটার ঘেমে নেয়ে ওঠে অসহ পারদ চাপে
আমি হেসে বলি, 'আঙুলে ছুঁয়ে দেখবে একটু সোনা?'
তুমি দুইপাশে মাথা নেড়ে বলো, 'দেখবো না, দেখবো না!'

'তবে থাকো তুমি, আমি পারবো না', আমি কড়া অভিমানী
তুমি হেসে বলো, 'কেন পারবে না? পারবে - আমি জানি।'

বুধবার, ১ জুন, ২০১১

কই যাও, সম্রাট???



রেল লাইনের ওই বস্তির ছেলেটার কথা
আর কেউ মনে রাখেনি,
ছেলেটার মা'র ভেজা অশ্রু'র জলরঙে
আর কোনও কবি ছবি আঁকেনি !