বইপত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বইপত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২

২৪ জন সহব্লগারের কবিতা'র বই



(এই পোস্টের সকল অনুভূতির প্রকাশ লেখকের একান্তই ব্যক্তিগত। সবার সবটা ভাল লাগার আশা লেখকও করে না অবশ্যই) 

এবারই প্রথম বইমেলা, যেখানে আমি এমন সব লেখদের বই কিনতে যাচ্ছি - যাদেরকে অনেককে আমি চিনি। চেনা বলতে পুরোটাই এই ব্লগের সূত্র ধরে। যেসব বইয়ের কথা বলব, সেসব বই নিয়ে এর মাঝেই অনেক পোস্ট হয়ে গিয়েছে দেখছি। আমার পোস্ট পড়ে কেউ সেসব বই চিনবে - এই আশা তাই করছি না আপাতত। তবু বলতে আসলাম সেই বইগুলো আর কবিদের কথা। আমার মত করে - আমি যা দেখেছি, যেমন জেনেছি।