বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২

ভীষনরকম অন্য মানুষ!

(সাতসকালের কিছু গল্প) 

১. 

কী বলব আর; গল্পকথায় 
ইচ্ছেমতন যখন-তখন 
ঢেউগুলো সব মাছ হয়ে যায় 
মাছগুলো ফের পাখির ডানায় 
ঢেউগুলোকেই গল্প বানায়! 

সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১২

একটা রূপকথার গল্প

(এবং এ গল্পের কোনও রকম ব্যাখ্যা দিতে আমি এখন প্রস্তুত নই) 



আমি ছিলাম মাইল দু-চারেক দূরে 
দেখতে পেলাম পাহাড়-চূড়ায় মহল; 
ছায়াবিহীন জোৎস্নার প্রান্তরে 
চিরকালীন ঘোড়া দিচ্ছে টহল। 

বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০১২

২৪ জন সহব্লগারের কবিতা'র বই



(এই পোস্টের সকল অনুভূতির প্রকাশ লেখকের একান্তই ব্যক্তিগত। সবার সবটা ভাল লাগার আশা লেখকও করে না অবশ্যই) 

এবারই প্রথম বইমেলা, যেখানে আমি এমন সব লেখদের বই কিনতে যাচ্ছি - যাদেরকে অনেককে আমি চিনি। চেনা বলতে পুরোটাই এই ব্লগের সূত্র ধরে। যেসব বইয়ের কথা বলব, সেসব বই নিয়ে এর মাঝেই অনেক পোস্ট হয়ে গিয়েছে দেখছি। আমার পোস্ট পড়ে কেউ সেসব বই চিনবে - এই আশা তাই করছি না আপাতত। তবু বলতে আসলাম সেই বইগুলো আর কবিদের কথা। আমার মত করে - আমি যা দেখেছি, যেমন জেনেছি। 

শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১২

জল-জোছনা'র রাতে

ইচ্ছেগুলো কাঁচপোকা সব


এবার আমি ফিরছি তোমায় ভেবে
তোমায় ভেবে দারুণ কৌতূহলে;
তুমি কি আর তেমন করে নেবে
যেমন আমি লিখেছিলাম জলে?

এখন আমার কাঁচপোকাদের দল
আগুন ছাড়াই মাথা কুটে মরে।
জানো, ওদের ওটুকুই সম্বল;
জানবে তুমি ফিরে আসার পরে।

বুধবার, ৭ ডিসেম্বর, ২০১১

পথ

কোনও একটা বদ্ধ ঘর থেকেও শুধু জায়াগামত একটা ছোট জানালা থাকলেই তা দিয়ে দিগন্ত পর্যন্ত আকাশটা দেখে ফেলা যায় ! অতএব, মানুষ কেন নিজের সীমাবদ্ধতা'র মাঝে থেকেও অসীমের সন্ধানে আগ্রহী হবে না?? 

--- শাহেদ খান 

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

অন্য কোনও জুলিয়েট'দের গল্প

রোমিও উদাসীন, অন্য পথের পানে 
চলে যাচ্ছে, দেখছো না? 
জুলিয়েট জুলিয়েট - কান্নায় ভেঙে পড়ে, 
'হারিয়ে যাচ্ছি আমি, সোনা !' 
রোমিও শুনছেনা, আমিও শুনছিনা 
হয়তো হবে না আর শোনা..." 

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

কিংবদন্তী

ওরা আমাদের নিয়ে মস্ত গল্প বানাবে 
কেউ বুঝবে না সেই গল্পের মানে, 
কেউ বা আবার পুরোটাই ভুল বুঝবে 
আমাদের ওরা দোষ দিতে শুধু জানে ! 

সেই গল্পের বই-ও বেরোবে হয়তো 
কেউ কিনবে না - গল্প সবার জানা 
নিরুপায় হয়ে পাবলিশার'রা রেগে 
আমাদেরই নামে অভিশাপ দেবে টানা !