 |
|
ফ্রান্স, উনিশ শতকের শেষার্ধ। বলা নেই, কওয়া নেই - একদম হঠাৎ করেই যেন
কোত্থেকে এক ঝাঁক তরুণ-তরুণী এসে প্রথাগত আর্ট একাডেমি'র বিরুদ্ধে
যুদ্ধঘোষণা করে বসল; শুরু হল এক বিস্ময়কর অ্যাডভেঞ্চারের গল্প। আর
হাতে-গোণা ওই ক'টা ছেলে-মেয়ে এত বেশি প্রতিভাবান ছিল যে, একদিন তারা
বিশ্বের চিত্রশিল্পের ইতিহাসই পাল্টে দিল চিরদিনের মত !
'ইম্প্রেশনিস্ট'-দের কথা বলছি ! মনে', রেনোয়া', দেগা', পিসারো, সেজান... -
প্রত্যেকে একত্রিত হচ্ছিলেন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয়ার জন্য !
চিন্তাধারা'য় সবার মাঝে মিল ছিল, কিন্তু কাজের ধারায় প্রত্যেকে ছিলেন
পুরোপুরি ইউনিক আর অসাধারণ পর্যায়ের ! এদের মাঝে একজন ছিলেন খুব অন্যরকম;
প্রতিভার কমতি ছিল না, কিন্তু কেন জানি খুব বেশি অপরিচিত; ইম্প্রেশনিজমের
এক অপরিহার্য চরিত্র, কিন্তু ইম্প্রেশনিস্টদের নাম নিতে গেলে তার কথা তেমন
মনেই আসে না - তিনি ফ্রান্সের ধনকুবের শিল্পী গুস্তাভ কাইবট (Gustave
Caillebotte)। শুধু ইম্প্রেশনিজমের সময়ের না, কাইবট'এর দেখার চোখ ছিল অন্য
যেকোনও সময়ের শিল্পীদের থেকে একদমই আলাদা ! তার ছবি'র গল্পটা শোনার পর আপনি
নিজেও হয়তো চেনা-পরিচিত পৃথিবীটাকে একদম নতুনভাবে আবিস্কার করতে পারেন !
অতএব, প্রস্তুত হয়ে বসুন - আজকে আমরা কাইবটের চোখে এক পৃথিবী দেখতে যাচ্ছি !