মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৩

মা :: কাব্য-সংকলন




অর্ধশত সংগ্রহে ভূমিকা:
মাত্র ১০টি কবিতা দিয়ে শুরু করা এই সংকলনের কাব্য-সংগ্রহ ইতিমধ্যে ৫০ ছুঁয়ে গেল। এর মাঝে ব্লগারদের লেখা কবিতাও আছে ৩ (তিন)টি। বাকি প্রায় সবগুলোই বই-পত্র থেকে দেখে দেখে টাইপ করেছি - ভুল-ত্রুটি চোখে পড়লে জানাবেন নিশ্চয়ই। এই সংকলন করতে বসে 'মা'কে নিয়ে লেখা অসাধারণ সব কবিতা পড়ে ক্রমাগত মুগ্ধ হয়েছি, এবং এখনও হচ্ছি। সংযোজন অব্যহত থাকবে অবশ্যই...

রবিবার, ৬ অক্টোবর, ২০১৩

আশ্বিন

(আমাদের আশ্চর্য-আশ্বিনের গল্প; আমাদের তারা-ভরা-রাতের গান)


আমাদের গল্পটা অভিমানে ভরা তবে আশ্বিনে মিটমাট হয়ে যায়
নীল-রোদে কোনও এক অবুঝ অচেনা পাখি খুঁজে পায় তার গন্তব্য
বাতাস চমকে উঠে বুঝে ফেলে, ফুলগুলো পরাগায়নের তরে উদ্বেল
পৃথিবীর আরও কিছু সমাধান গতি পায় - কিন্তু তা বুঝে ফেলা দুস্কর।

আমাদের কবিতা বা আমাদের গানগুলো এইসব জানত না নিশ্চয়ই:
এই নিয়ে জোনাকের ব্যস্ততা দেখে তুমি চট করে হেসে ফেলো; তারপর
বিস্মিত জোনাকিরা সমালোচনায় মেতে রাগ করে চলে যায় বহুদূর।
কৌতূহলের বশে গল্প দেখতে এসে কৌতুকে মজে যায় ঈশ্বর !

বুধবার, ২ অক্টোবর, ২০১৩

পাখির বাসা

দ্বন্দ্ব-সমাস
ওরা নাকি তোমার নামে লিখল কীসব দু-চার কলাম?
আমি ওসব গা করিনা - এই ভরসা রাখতে পারো:
আমি নাহয় তোমায় নিয়েই কষ্ট করে নষ্ট হলাম।

পথের গল্প পথেই বাড়ে, ঘরটা আমার পাখির বাসা;
নিয়মিত সত্য শোনার এখন আমার নেই পিপাসা
বিশেষ করে সত্য যখন উপমিত কর্মধারয়।

সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

মহীনের ঘোড়াগুলি (ত্রয়ী)



ঘোড়া
--- জীবনানন্দ দাশ

আমরা যাইনি ম’রে আজো -তবু কেবলি দৃশ্যের জন্ম হয়:
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে;
প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনো ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে।

শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৩

কী কথা তাহার সাথে? তার সাথে! (ত্রয়ী)




আকাশলীনা
--- জীবনানন্দ দাশ

সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
বোলো নাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা :
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

ছবিব্লগ: বাংলাদেশের হৃদয় হতে...

[সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমি তেমন কোনও 'জাতের ফটোগ্রাফার' না। প্রথম ছবিব্লগ এটা, অধিকাংশ ছবিই মোবাইল ক্যামেরায় তোলা। অভিজ্ঞদের চোখে এইসব ভাল না লাগার একটা গড়পড়তা সম্ভাবনা দেখা যায়। তাই একটা থিম দাঁড়া করানোর খাতিরে প্রতিটা ছবি'র সাথে দু'টা করে লাইন জুড়ে দেয়া হল। বিজ্ঞাপণ শেষ; এবং আপনি পোস্টে আমন্ত্রিত।]

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

পূর্বাভাস

কেউ বলে মানুষটা অন্ধের মত ছিল - চোখে গাঢ় ছানি,
কেউ বলে বাম-পা'টা চলত না, কেউ বলে বাম হাতখানি
নিশ্চল ছিল; তবে ধীর পায়ে কোনও এক রাতের গভীরে
শান্ত সে বৃদ্ধটা এসে মিশেছিল এই নাগরিক ভীড়ে।

কেউ বলে বৃদ্ধটা বেশি কথা বলত না, খুব মেপে মেপে;
কেউ বলে, বড় বেশি জ্ঞান দিত; কেউ বলে, সব যেত চেপে।
বাস্তবে নগরীর সীমান্তে ছোট এক সরাইখানাতে
ক্লান্ত সে মুসাফির রাত'টা পোহালে তার পরদিন প্রাতে -