শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৩

কী কথা তাহার সাথে? তার সাথে! (ত্রয়ী)




আকাশলীনা
--- জীবনানন্দ দাশ

সুরঞ্জনা, ওইখানে যেয়ো নাকো তুমি,
বোলো নাকো কথা ওই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনা :
নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে;

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

ছবিব্লগ: বাংলাদেশের হৃদয় হতে...

[সংবিধিবদ্ধ সতর্কীকরণ: আমি তেমন কোনও 'জাতের ফটোগ্রাফার' না। প্রথম ছবিব্লগ এটা, অধিকাংশ ছবিই মোবাইল ক্যামেরায় তোলা। অভিজ্ঞদের চোখে এইসব ভাল না লাগার একটা গড়পড়তা সম্ভাবনা দেখা যায়। তাই একটা থিম দাঁড়া করানোর খাতিরে প্রতিটা ছবি'র সাথে দু'টা করে লাইন জুড়ে দেয়া হল। বিজ্ঞাপণ শেষ; এবং আপনি পোস্টে আমন্ত্রিত।]

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৩

পূর্বাভাস

কেউ বলে মানুষটা অন্ধের মত ছিল - চোখে গাঢ় ছানি,
কেউ বলে বাম-পা'টা চলত না, কেউ বলে বাম হাতখানি
নিশ্চল ছিল; তবে ধীর পায়ে কোনও এক রাতের গভীরে
শান্ত সে বৃদ্ধটা এসে মিশেছিল এই নাগরিক ভীড়ে।

কেউ বলে বৃদ্ধটা বেশি কথা বলত না, খুব মেপে মেপে;
কেউ বলে, বড় বেশি জ্ঞান দিত; কেউ বলে, সব যেত চেপে।
বাস্তবে নগরীর সীমান্তে ছোট এক সরাইখানাতে
ক্লান্ত সে মুসাফির রাত'টা পোহালে তার পরদিন প্রাতে -

শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৩

দুঃসময়

ওরা লুটে-পুটে সব খেয়ে গেল তবে কিছু রেখে গেলে পারতো
দেখো নগরীতে আজ শিশুরা কেমন ভয়ানক শীতে আর্ত


ওরা মানুষের নামে বস্তু গড়েছে, বস্তুর নামে ঈশ্বর
ওরা খেয়ালের বশে জ্যামিতি বানালো এলোমেলো মহাবিশ্ব'র
তবু 'প্রমাণিত' হতে ঢের বাকি ছিল - গড়া সেই উপপাদ্যের
ফলে খাদ বেড়ে চলে কড়া অনুপাতে মনোদৈহিক খাদ্যের

আর যারা বাকি ছিল - বাঁচাবার মত - তারা শেষমেশ ব্যর্থ
ওরা তছনছ করে নিয়ে গেল সব - কিছু রেখে গেলে পারতো

শনিবার, ৩ আগস্ট, ২০১৩

লিটল গার্ল

কাজ শেষ করে সায়েম যখন গাজীপুর চৌরাস্তায় এসে পৌঁছাল, ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমে গেছে। দুপুরের পরপরই ঘোষণা হল - আগামীকাল হরতাল; তখনই মনে মনে প্রমাদ গুণেছে সায়েম, আজ বাসায় ফিরতে খবর আছে। চৌরাস্তায় এসে দেখে জনসমুদ্র। ঢাকামুখী কোনও বাস নেই। ময়মনসিং-শেরপুর থেকে আসা লংরুটের বাস তো নেই-ই, লোকাল বাস-ও খুব কালে-ভদ্রে একটা দুটা আসছে, আর মুহুর্তেই যাত্রী ওভারলোডেড হয়ে ছুটে চলে যাচ্ছে।
এ ধরণের ভীড় ঠেলে বাসে ওঠা সায়েমের পক্ষে সম্ভব না। এনোক্লোফোবিয়া না কী যেন বলে, সায়েমের বোধহয় ওই সমস্যাটা আছে। ভীড়-গ্যাঞ্জামের মধ্যে সে থাকতে পারে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সায়েম উল্টাপথে হেঁটে রাস্তা পার হল। ঢাকামুখী বাস যেদিকে যাচ্ছে, সেদিকে না; বরং যেদিক থেকে বাসগুলো আসছে, রাস্তার সেই পারে গিয়ে দাঁড়াল সায়েম। এই পারে লোকজন বাস থেকে নামে, তখন যদি একটু কম ভীড়ের মাঝে বাসে উঠে পড়া যায়।

শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

লিটল বয়



গল্পটা শেষ হওয়ার অল্প কিছুক্ষণ আগে থেকে আমি গল্পটা বলতে শুরু করলাম।

সাতসকালের গল্প। তিনতলার ওই নীল-শার্ট পড়া ছেলেটা ভোরবেলা থেকেই তার পুরানো গীটারে হালকা রিদম ধরেছে। নীচতলার ফলের দোকানদার তার দোকানের ঝাঁপ খুলে বেসাতি সাজাতে ব্যস্ত। রাস্তার ওপারে তিনজন বুড়োমানুষ চা-হাতে আড্ডায় বসা। যুদ্ধের অবস্থা খুব খারাপ, রাজধানীতে যখন-তখন বোমাবর্ষণ হচ্ছে - তাই এসব গল্প ছাড়া আড্ডায় অন্য কোনও টপিকের সম্ভাবনা আপাতত দেখা যায় না।

বুধবার, ১৭ জুলাই, ২০১৩

তারাদের মানচিত্র



আজ আমি আপনাদের সবাইকে একটা করে টেলিস্কোপ দিতে এসেছি। রাতের আকাশ দেখার টেলিস্কোপ। বিনামূল্যে, ঘরে বসেই পাবেন; নেটের স্পিড ভাল থাকলে কয়েক মিনিটের মধ্যেই পেয়ে যাবেন হয়তো ! ঠিক আমি দেব না, আমি শুধু সন্ধানটুকু দিয়ে যাব। আর জিনিসটা এত্ত দারুণ, এ শুধু আপনাকে 'তারা' দেখাবে না, চিনিয়েও যাবে ! মহাকাশের অপার সৌন্দর্যে বিভোর হওয়ার জন্য প্রস্তুত হয়ে বসুন !