শনিবার, ৩০ জুলাই, ২০১১

তুমি আমার কে হও তবে?

বয়স তখন এমনতরো 
সময় শুধুই স্বপ্ন দেখায় 
সেই সময়ে তোমায় পেয়ে 
আত্মহারা মন আমারই 

আমার লেখা একগাদা গান 
তোমায় নিয়ে সব রচিত 
আলসে-মতন মেঘগুলো তাই 
নাচছে তখন আনন্দিত 

বুধবার, ১ জুন, ২০১১

কই যাও, সম্রাট???



রেল লাইনের ওই বস্তির ছেলেটার কথা
আর কেউ মনে রাখেনি,
ছেলেটার মা'র ভেজা অশ্রু'র জলরঙে
আর কোনও কবি ছবি আঁকেনি !

শনিবার, ৩০ এপ্রিল, ২০১১

দ্বিতীয় মৃত্যু (এহসান স্মরণে)

আবার স্মরণসভা হবে-
অডিটোরিয়াম জুড়ে রবে
শোকের মাতম;

আবার আন্দোলন হবে-
চারিদিকে উত্তেজিত কথা-বার্তা
বিচারের দাবি
ভাংচুরের হুমকি
আর কুশপুত্তলিকা'র বিকট দহন !